• Home
  • স্থাপত্য
  • ইন্দোনেশিয়ার বাড়িতে সবুজ ছাদে পরিবার থাকবে একসূত্রে
Image

ইন্দোনেশিয়ার বাড়িতে সবুজ ছাদে পরিবার থাকবে একসূত্রে

ইন্দোনেশিয়ার তাঙ্গেরাংয়ের একটি কোণাকৃতির প্লটে দাঁড়িয়ে থাকা স্প্লিট ম্যাস রেসিডেন্স নামের বাড়িটি একটি পরিবারকে পারস্পরিক সংযুক্ত রাখার জন্য সুপরিকল্পিত এক স্থাপত্য অভিজ্ঞতা। 

স্থানীয় ডিজাইন প্রতিষ্ঠান কে-থেঙ্গোনো ডিজাইন স্টুডিওর করা এই বাড়িটির বৈশিষ্ট্য ঘাসে ঢাকা ঢালু ছাদ এবং পিই র‍্যাটান দিয়ে মোড়ানো ফাসাদ। বহুস্তরীয় সামাজিক স্পেস দিয়ে সাজানো এই বাড়িতে ভেতরের বাসযোগ্য অংশ ও বাইরের সবুজ প্রকৃতির মধ্যে একটি অবিচ্ছিন্ন সংযোগ তৈরি করা হয়েছে।

র‍্যাটান দিয়ে মোড়ানো ইন্দোনেশিয়ার স্প্লিট ম্যাস রেসিডেন্সের ফাসাদ। ছবি: ডিজেইন

ডিজাইনের মূল লক্ষ্য

স্টুডিওর প্রতিষ্ঠাতা কেলভিন থেঙ্গোনো ডিজেইনকে জানান, এই বাড়ির মূল ডিজাইন লক্ষ্য ছিল এমন একটি ধারাবাহিক স্পেস তৈরি করা, যা পরিবারের সদস্যদের একে অপরের সঙ্গে সংযুক্ত রাখবে এবং একই সঙ্গে চারপাশের প্রকৃতির সঙ্গে ঘনিষ্ঠভাবে সংগতিপূর্ণ থাকবে। 

তিনি বলেন, বিভক্ত ভলিউম বেছে নেওয়া হয়েছিল যাতে ভেতরের ও বাইরের স্পেসের মধ্যে বিভিন্ন পথ তৈরি হয়, যা স্বাভাবিকভাবেই পরিবারের সবাইকে বাড়ির শেয়ার্ড স্পেস দিয়ে নিয়ে গিয়ে উপরের খোলা রুফটপ গার্ডেনের দিকে চালিত করে।

ঢালু সবুজ ছাদ ভেতরের ও বাইরের সামাজিক স্পেসকে যুক্ত করেছে। ছবি: ডিজেইন

তলার বিন্যাস ও সিঁড়ির ভূমিকা

বাড়ির প্রথম তলায় রয়েছে শোবার ঘর, বাথরুম এবং একটি ওপেন-প্ল্যান কিচেন, লিভিং ও ডাইনিং রুম। এই খোলা স্পেসের এক পাশে একটি কাচের দরজা খুলে গেছে ঢালু ও ঘাসে ঢাকা রুফটপের দিকে। যেখান থেকে বাইরের একটি সিঁড়ি ওঠার সুযোগ করে দেয় সাঁতারের পুল ও বারবিকিউ এলাকায়।

খোলা লিভিং এরিয়ার অন্য পাশে একটি ভেতরের সিঁড়ি একই সঙ্গে টিভি দেখা ও আড্ডার জন্য বসার জায়গা হিসেবেও কাজ করে। যার চওড়া ধাপগুলো উপরে একটি জিমে গিয়ে শেষ হয়। জিমের ওপর দিয়ে ওঠে আরও একটি সবুজ-ছাদযুক্ত বাইরের সিঁড়ি। যা শেষ পর্যন্ত পৌঁছায় একটি রুফটপ যোগা স্পেসে।

টিভি রুমে ধাপে ধাপে বসার জায়গা রয়েছে, যা উপরের তলার জিমে গিয়ে মিশেছে। ছবি: ডিজেইন

ভূমিতলের বিন্যাস ও উপকরণ

স্প্লিট ম্যাস রেসিডেন্সের গ্রাউন্ড ফ্লোর একটি এল-আকৃতির (L-shaped) প্ল্যানে গঠিত, যা বাঁশের টেক্সচারযুক্ত কংক্রিট ফাসাদে মোড়ানো, এবং ঘরগুলো একটি গার্ডেন প্যাটিওকে ঘিরে সাজানো হয়েছে। কংক্রিট বেস থেকে বেরিয়ে থাকা একটি প্রবেশ ফয়ার ও সিঁড়ি পুনর্ব্যবহৃত পলিইথিলিন টেরেফথ্যালেট (পিইটি) থেকে তৈরি বোনা পিই র‍্যাটান প্যানেল দিয়ে ঢাকা, যা ওপরের তলায় স্বাভাবিক আলো ও বায়ু চলাচলের জন্য ডিজাইন করা হয়েছে।

উপকরণের বৈপরীত্য ও স্থানীয় ঐতিহ্য

থেঙ্গোনো জানান, হাতে বোনা প্যানেলের প্যাটার্নটি ইন্দোনেশিয়ার স্থানীয় ঐতিহ্যকে উদযাপনের জন্য ডিজাইন করা হয়েছিল। তার ভাষায়, কংক্রিট ও বোনা র‍্যাটান এই দুই উপকরণের মধ্যকার বৈপরীত্য তাদের ভালো লেগেছে। কংক্রিট বাড়িটিকে একটি দৃঢ় উপস্থিতি দেয়, আর বোনা র‍্যাটান সেটিকে নরম করে তোলে। একই সঙ্গে এটি স্বাভাবিক আলো ফিল্টার করে এবং বসবাসকারীদের জন্য বাড়তি গোপনীয়তা নিশ্চিত করে।

রুফটপ গার্ডেনে রয়েছে একটি সাঁতার কাটার পুল। ছবি: ডিজেইন

স্প্লিট ম্যাস রেসিডেন্স দেখায় মূলত বিভক্ত ভলিউম, ঢালু সবুজ ছাদ এবং স্থানীয় উপকরণের সংমিশ্রণ একটি বাড়িকে কেবল বাসযোগ্য করে তোলে না, বরং পরিবারের সদস্যদের একসঙ্গে থাকা ও প্রকৃতির সঙ্গে সংযুক্ত থাকার অভিজ্ঞতাকেও গুরুত্ব দেয়। কংক্রিট ও পুনর্ব্যবহৃত র‍্যাটানের মতো উপকরণের সমন্বয়ে তৈরি এই বাড়ি ইন্দোনেশিয়ার সমসাময়িক আবাসিক স্থাপত্যে টেকসইতা ও স্থানীয় কারুকাজের একটি উদাহরণ হয়ে উঠেছে।

তথ্যসূত্র: 

ডিজেইন

Related Posts

ইস্তানবুল মডার্ন: মাছের আঁশের মতো চকচকে এক জাদুঘর

ইতালীয় স্থাপত্য প্রতিষ্ঠান রেনজো পিয়ানো বিল্ডিং ওয়ার্কশপ সম্প্রতি তুরস্কে তাদের প্রথম প্রকল্প সম্পন্ন করেছে। ইস্তানবুল মডার্ন নামের একটি…

চীন ও নেপালের সাম্প্রতিক বন্যা এবং আমাদের যা করণীয়

কাঠমান্ডু শহর পাহাড়ে ঘেরা এক উপত্যকায় বসানো। চারদিকে পাহাড়, মাঝখানে নদী আর সমতল জমি। এই জায়গাটাই একসময় মানুষকে…

মাটির নিচে আরেক পৃথিবী

গ্রিসের সিফনস দ্বীপের উপকূলীয় পাহাড়ে দাঁড়িয়ে থাকা ‘পৃথিবীর ভেতের’ (Within the Earth) যেন কোনো নতুন ভবন নয়। এটি…

ব্রিক ইন আর্কিটেকচার অ্যাওয়ার্ডস ২০২৬-এর জন্য আবেদন শুরু হয়েছে

যুক্তরাষ্ট্রের ব্রিক ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন তাদের বার্ষিক “দ্য ব্রিক ইন আর্কিটেকচার অ্যাওয়ার্ডস ২০২৬”-এর জন্য এন্ট্রি জমা নেওয়া শুরু করেছে।…