• Home
  • স্থাপত্য
  • গ্লাস প্যাভিলিয়ন: সমকালীন ধ্যানস্থাপত্যে আলো, স্বচ্ছতা ও ঐতিহ্যের সংলাপ
Image

গ্লাস প্যাভিলিয়ন: সমকালীন ধ্যানস্থাপত্যে আলো, স্বচ্ছতা ও ঐতিহ্যের সংলাপ

থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত গ্লাস প্যাভিলিয়ন সমকালীন ধর্মীয় স্থাপত্যের একটি উল্লেখযোগ্য উদাহরণ। এখানে ঐতিহ্যগত থাই স্থাপত্যরূপকে আধুনিক উপকরণ ও পরিবেশ-সচেতন নকশার মাধ্যমে নতুনভাবে ব্যাখ্যা করা হয়েছে। স্থপতি প্রতিষ্ঠান M space-এর নকশায় নির্মিত এই ধ্যানমণ্ডপটি উপাসনালয়ের পাশাপাশি আলো, প্রকৃতি এবং নীরবতার মধ্যকার সম্পর্ককে স্থাপত্যের ভাষায় প্রকাশ করার একটি অনন্য প্রচেষ্টা। 

২০২৪ সালে সম্পন্ন হওয়া ৯১৫ বর্গমিটার আয়তনের এই প্রকল্পটি ছাদবাগানের উপর অবস্থিত এবং এর অক্ষ নিকটবর্তী গ্রেট স্তূপার দিকে নির্দেশিত। 

স্থানিক বিন্যাস ও নকশার দর্শন

গ্লাস প্যাভিলিয়নকে একটি একক ও সংহত ধ্যানস্থল হিসেবে কল্পনা করা হয়েছে। যেখানে স্থাপত্যের মৌলিক উপাদানগুলোকে সংযত ও পরিশীলিতভাবে ব্যবহার করা হয়েছে। প্রকল্পটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো প্রাকৃতিক আলোর ব্যবহার। একই সঙ্গে স্থাপনাটি থাই স্থাপত্যের ঐতিহ্যবাহী রূপগুলোর প্রতি ইঙ্গিত বহন করে, যদিও তা সরাসরি অনুকরণ নয় বরং সমকালীন পুনর্ব্যাখ্যা বলা যেতে পারে। 

গ্লাস প্যাভিলিয়ন সংযত ও পরিশীলিত স্থাপত্যে নির্মিত এক সংহত ধ্যানস্থল। ছবি: আর্কডেইলি
ঐতিহ্য ও আধুনিকতার স্থাপত্যভাষা

স্থাপনাটির বহিরাবয়ব গঠনে থাই ‘বিহার’ বা প্রার্থনাগৃহের ছাদের বৈশিষ্ট্য এবং চেদি বা স্তূপের ধাপযুক্ত আকৃতি থেকে অনুপ্রেরণা নেওয়া হয়েছে। নকশাটিকে এমনভাবে বিন্যস্ত করা হয়েছে যেন ঐতিহ্যবাহী রূপগুলোকে খণ্ডিত ও উন্মোচিত অংশে রূপান্তর করা হয়েছে। 

এর অনুপাত নির্ধারণে আয়ুথায়া যুগের Wat Phra Mongkhon Bophit (ওয়াট ফ্রা মংখন বোফিট)-এর বিহার ছাদ এবং Phaya Mengrai (ফায়া মেংরাই) যুগের ধাপযুক্ত চেদিকে অনুসরণ করা হয়েছে। এই ঐতিহাসিক রেফারেন্সগুলো শুধু বহিরাংশেই নয়, অভ্যন্তরীণ নকশাতেও প্রতিফলিত হয়েছে।

স্থাপনাটির নকশায় থাই বিহার ও চেদির আদল ফুটে উঠেছে। ছবি: আর্কডেইলি
অভ্যন্তরীণ পরিবেশ ও আলোর রূপান্তর 

অভ্যন্তরে কাঠামোগত সমতলগুলোকে পদ্মকলির রূপের সঙ্গে সমন্বিত করা হয়েছে। ফ্যাকাশে ধূসর স্টিলের পৃষ্ঠে প্রতিফলিত প্রাকৃতিক আলো ব্যাংককের আকাশের রঙের স্মৃতি জাগিয়ে তোলে। এবং তা উষ্ণ সেগুন কাঠের টোনের সঙ্গে মিশে একটি প্রশান্ত পরিবেশ সৃষ্টি করে। বাইরের আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে অভ্যন্তরের আলোকপরিবেশও পরিবর্তিত হয়। ফলে ধ্যানের জন্য উপযোগী এক গতিশীল অথচ শান্ত অভিজ্ঞতা তৈরি হয়। 

পরিবেশগত কৌশল ও টেকসই নকশা

প্রকল্পটির নকশায় শক্তি সাশ্রয় ও পরিবেশগত কার্যকারিতার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। পূর্বমুখী কাচের সম্মুখভাগে প্রতিফলক Low-E গ্লাস ব্যবহার করা হয়েছে, যা তাপ ও তীব্র আলো প্রতিহত করে অভ্যন্তরকে আরামদায়ক রাখে, একই সঙ্গে স্বচ্ছতাও বজায় রাখে। পশ্চিমদিকে পার্শ্ববর্তী ভবনগুলো প্রাকৃতিক ছায়া প্রদান করে এবং স্কাইলাইটে উচ্চ কার্যক্ষমতাসম্পন্ন তাপ-নিয়ন্ত্রণকারী গ্লেজিং ব্যবহৃত হয়েছে। 

গ্লাস প্যাভিলিয়ন একটি সংহত ও পরিশীলিত ধ্যানস্থল। ছবি: আর্কডেইলি
প্রাকৃতিক বায়ুপ্রবাহ ও তাপ নিয়ন্ত্রণ

প্যাভিলিয়নের উভয় পাশের নিচু কাচের দেয়াল সম্পূর্ণভাবে খোলা যায়। যার ফলে পুরো দৈর্ঘ্যজুড়ে প্রাকৃতিক বায়ু চলাচল সম্ভব হয়। শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাও কৌশলগতভাবে পরিকল্পিত। এটি কেবল ব্যবহারকারীদের অবস্থানরত নিম্নস্তরকে শীতল করে, আর উষ্ণ বায়ু স্বাভাবিকভাবে উপরের দিকে উঠে যায়। এছাড়া পুরো কাঠামোটি অগভীর জলাধারের ওপর স্থাপন করা হয়েছে। দিনের বেলায় এই জলপৃষ্ঠ আশপাশের তাপমাত্রা কমাতে সহায়তা করে এবং ভবনের ক্ষুদ্র জলবায়ুকে আরও আরামদায়ক করে তোলে। 

নকশায় শক্তি সাশ্রয় ও পরিবেশগত কার্যকারিতাকে গুরুত্ব দেওয়া হয়েছে। ছবি: আর্কডেইলি

গ্লাস প্যাভিলিয়ন দেখায় যে, ধর্মীয় স্থাপত্য কেবল ঐতিহ্যের ধারক নয়, বরং সমকালীন প্রযুক্তি, পরিবেশগত সচেতনতা এবং নান্দনিক অনুসন্ধানের ক্ষেত্রও হতে পারে। M space-এর এই প্রকল্পে থাই স্থাপত্য বস্তুত ঐতিহ্যের প্রতীকী রূপগুলোকে আধুনিক উপকরণ। আলো এবং পরিবেশগত কৌশলের সঙ্গে যুক্ত করে এমন একটি ধ্যানময় স্থানের সৃষ্টি করা হয়েছে, যা একই সঙ্গে আধ্যাত্মিক, স্থাপত্যিক এবং পরিবেশগত অভিজ্ঞতার নতুন সম্ভাবনা উন্মোচন করে। 

তথ্যসূত্র

আর্কডেইলি। প্রকাশকাল: ৫ জুন ২০২৬

Related Posts

সিউলের হাইওয়ে ভেঙে নদী ফিরিয়ে আনতেই কমল যানজট

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের মাঝ দিয়ে বয়ে যাওয়া একটি ছোট নদীর নাম চেওংগিয়েচন। এক সময় নগরায়নের কারণে এই…

হোমালি যেনো রেস্তোরাঁ নয় ধান গাছের জীবন গল্প

নিউইয়র্কের পশ্চিম গ্রামের থাই রেস্তোরাঁর ইন্টেরিয়র ডিজাইন যেনো শুধু খাবারের পরিবেশই নয়। এটি একটি সাংস্কৃতিক গল্প বলার মাধ্যমও…

স্থাপত্যে বাংলাদেশের ঝুলিতে এলো আরও দুটি অর্জন

আন্তর্জাতিক অঙ্গনে আবারও উজ্জ্বল হলো বাংলাদেশের স্থাপত্যশৈলী। কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অব আর্কিটেক্টসের (সিএএ) ২০২৬ সালের পুরস্কার তালিকায় জায়গা করে…

আজকাল স্থপতিরা কেন ভবনের বাইরেও বেশি কিছু ডিজাইন করছেন?

স্থাপত্য বলতে এতদিন আমরা বুঝেছি ইট, কংক্রিট আর কাঁচের কাঠামো তৈরির শিল্প। কিন্তু বর্তমান সময়ে এই ধারণা বদলে…

01~1
previous arrow
next arrow

Bandhan Cover

সর্বশেষ

Trending Posts

Gallery

অভিনেতার নিউ ইয়র্কের বাড়িতে এক অবাক করা পল্লীসুলভ ছোঁয়া
সিউলের হাইওয়ে ভেঙে নদী ফিরিয়ে আনতেই কমল যানজট
হোমরালি রেস্তোরাঁ
স্থাপত্যে বাংলাদেশের ঝুলিতে এলো আরও দুটি অর্জন
আজকাল স্থপতিরা কেন ভবনের বাইরেও বেশি কিছু ডিজাইন করছেন?
স্থাপত্যে প্রায়েমিয়াম ইম্পেরিয়াল পুরস্কার জিতলেন লিবেসকিন্দ
Arch De Trump
কেন স্বেচ্ছায় নিজের “স্থপতি” উপাধি মুছে ফেললেন RIBA সভাপতি?
construction