যেকোনো ধরনের নির্মাণকাজ বাস্তবে রূপদান অর্থাৎ দৃশ্যমান হওয়ার আগেই যেকোনো প্রকৌশলী বা স্থপতি সেই নির্মাণকাজের কল্পিত ধারণা থেকেই ড্রয়িং, ডিজাইন আর কর্মপন্থা নির্দিষ্ট করে দেন। তারপর থেকেই কর্মপরিকল্পনা এবং ব্যবস্থাপনার জন্য জনবল নিয়োগ ও নির্মাণকাজ শুরু হয়। নির্মাণের শুরুতেই প্রজেক্ট ম্যানেজার যদি প্রতিটি নির্মাণ শিডিউলকে প্ল্যান এবং কন্ট্রোল করতে পারেন। কারিগরি উদ্দেশ্য সাধনের জন্য পরিশ্রম ও পারিশ্রমিক সম্পর্কে অবগত থাকেন, তবে যেকোনো জটিল ও গবেষণা-বিষয়ক উন্নয়ন প্রকল্প অতি সহজে সুচারুরূপে সম্পন্ন করতে পারবেন।
প্রকল্পের প্ল্যানিং ঠিক করার সময় যা যা মনে রাখতে হয়Ñ
- কীভাবে কাজ সম্পন্ন হবে?
- কী কী উপকরণ ও সম্পদের প্রয়োজন হবে?
- কোন সম্পদ কত দিনের জন্য প্রয়োজন হবে?
- উপকরণের মূল্য বাবদ কত টাকা খরচ হবে?
প্রজেক্ট ম্যানেজমেন্টের আধুনিক কলাকৌশলগুলো লক্ষ করলে উপরিউক্ত প্রশ্নগুলোর উত্তর পাওয়া যাবে সহজেই।
প্রজেক্ট ম্যানেজার সর্বাবস্থায় প্রকল্পের যে কাজগুলো সমাধা করবে-
- কাজের পরিমাণ ও প্রকৃতি নির্ধারণ করে দিতে হবে।
- এস্টিমেটকৃত ব্যয়/মূল্য অনুযায়ী কর্মসম্পাদনের জন্য অধিকতর বাস্তবভিত্তিক শিডিউল প্রণয়ন করতে হবে।
- সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে সময়, নির্মাণব্যয় এবং কারিগরি উদ্দেশ্য সফল করতে হবে
- কোনো কাজে ধীরগতি হচ্ছে অথবা নির্মাণব্যয় বেশি হচ্ছে। সেগুলো চিহ্নিত করে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।
কর্মপরিকল্পনার ধাপসমূহ-
- খসড়া পরিকল্পনা (Tentative Plan)
- সাইট পরিদর্শন (Visiting the Site)
- যন্ত্রপাতি ও সাজসরঞ্জামের পরিকল্পনা (Planning Plants & Equipment)
- শ্রমদলসমূহের অনুক্রমিক সজ্জা (Sequence of Trades)
- শ্রমিক নিয়োগের পরিকল্পনা (Planning of Labor)
- মালামালের পরিকল্পনা (Planning of Materials)
- উপরি ব্যয়ের পরিকল্পনা (Planning Overhead Cost)
- প্ল্যানিং সাব-কন্ট্রাক্ট (Planning Sub Contracts)
কনস্ট্রাকশন স্টেজ (Construction Stage)
সব নির্মাণকাজের উৎপত্তি ধারণা থেকে। প্রকৌশলী একমাত্র ব্যক্তি, যিনি কল্পিত ধারণা থেকে কাজ বাস্তবায়ন পর্যন্ত সংযোগ সাধন করেন। তিনি সাইট পরিদর্শন, ডিজাইন এবং ড্রয়িং প্রস্তুত কাজের ব্যয় হিসাব, বিনির্দেশ (Specification) সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করেন। অর্থের ব্যবস্থা, শ্রমিক ও মালামাল এবং নির্মাণকাজ শেষ না হওয়া পর্যন্ত তদারকি করেন। প্রকল্পের কাজগুলোকে কাজের সুবিধার্থে কতগুলো ধাপে বা পর্যায়ে ভাগ করা হয় যা কিনা কনস্ট্রাকশন স্টেজ নামে পরিচিত। এক বা একাধিক স্টেজের কাজ আলাদাভাবে অথবা একই সঙ্গে অথবা পর্যায়ক্রমে করা যেতে পারে। প্রতিটি স্টেজের কাজের পরিমাণ এবং কার্যকাল আগেই নির্ধারণ হয়। ফলে কাজের ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব।
যেকোনো ধরনের প্রকল্পের জন্য কনস্ট্রাকশন স্টেজসমূহ-
- প্রকল্প সম্পর্কে ধারণা (Conception of Scheme)
- সাইট পরিদর্শন (Site Investigation)
- ডিজাইন (Design)
- এস্টিমেটের ড্রয়িং (Estimates of Drawing)
- বিনির্দেশ প্রস্তুত (Preparation of Specification)
- মালামাল সংগ্রহ (Procurement of Materials)
- তত্ত্বাবধান (Supervision)
একটি বিল্ডিং প্রজেক্টের কনস্ট্রাকশন স্টেজগুলো-
- প্রকল্প সম্পর্কে ধারণা (Conception of Scheme)
- সাইট পরিদর্শন (Site Investigation)
- ডিজাইন (Design)
- এস্টিমেট এবং ড্রয়িং (Estimate & Drawing)
- বিনির্দেশ প্রস্তুত (Preparation of Specification)
- সাইট পরিষ্কারকরণ বা সাইট মোবিলাইজেশন
- লে-আউট (Lay Out)
- মালামাল সংগ্রহ (Procurement of Materials)
- ভিত্তির মাটি কাটা (Earth Work in Excavation)
- ভিত্তিতে কংক্রিট ঢালাই (Casting Foundation)
- শট কলাম ও গ্রেড বিম ঢালাই (Short Column and Grade Beam Casting)
- কলাম ঢালাই (Column Casting)
- স্লাব ঢালাই (Slab Casting)
- ইটের কাজ (Brick Works)
- সমাপক কাজ (Finishing Work)
একটি হাইওয়ে প্রজেক্টের কনস্ট্রাকশন স্টেজসমূহ-
- প্রকল্প সাইটে প্ল্যান সংস্থাপন (Setting up the Plan of Project Site)
- সাইট মোবিলাইজেশন (Site Mobilization)
- এমব্যাংকমেন্টের জন্য মাটি কাটার কাজ (Earthwork for Laying Embankment)
- ড্রেনেজ নির্মাণ যেমন- ব্রিজ ও কালভার্ট (Construction of Drainage Structure)
- পেভমেন্ট নির্মাণ (Construction of Pavement)
- রোড সাইন এবং সিগন্যাল, লাইট পোস্ট স্থাপন (Installation of Light Post, Road Signs and Signals)
একটি নতুন পানি সরবরাহ বিমের কনস্ট্রাকশন স্টেজগুলো-
- জলাধারের আশপাশ পরিষ্কার করা (Cleaning the Reservoir Site)
- উপযুক্ত ড্যাম নির্বাচন এবং নির্মাণ (Choosing a Suitable Dam & Construction)
- স্পিলওয়ে এবং কন্ট্রোল নির্মাণ (Construction of Spillway & Controls)
- পাম্পিং হাউস সংস্থাপন (Installation of Pumping House)
- ট্রান্সমিশন লাইন স্থাপন এবং টানেল নির্মাণ (Installation of Transmission and Construction of Tunnels)
- ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ (Construction of Water Treatment Plant)
কন্ট্রাকশন স্টেজকে আবার ছোট ছোটভাবে নির্মাণের সুবিধার্থে ভাগ করে নির্দিষ্ট কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে পর্যায়ক্রমে শেষ করতে হয়।
কনস্ট্রাকশন অপারেশন (Construction Operation)
প্রতিটি কনস্ট্রাকশন স্টেজকে ছোট ছোট কাজ অনুযায়ী ভাগ করাকে কনস্ট্রাকশন অপারেশন বলে। অন্যভাবে বলা যায়, প্রজেক্টের যেসব কাজ করতে একই ধরনের যন্ত্রপাতি অথবা সমধরনের শ্রমিক প্রয়োজন। প্রজেক্টের কাজের ওই ক্ষুদ্র অংশকে কনস্ট্রাকশন অপারেশন ধরা হয়। প্রজেক্টের স্টেজের মতোই প্রজেক্ট অপারেশনকে ভালোভাবে বোঝানোর জন্য কিছু উদাহরণ রইল।
একটি আরসিসি রিটেনিং ওয়ালের কনস্ট্রাকশন অপারেশনসমূহ-
- মেশিন দিয়ে মাটি কাটা (Excavation by Machine)
- শ্রমিক দিয়ে মাটি ড্রেসিং (Excavation by Manually)
- ভিত্তিতে সিসি ঢালাই (C.C Casting of Foundation)
- ফর্মওয়ার্ক (Form Work)
- রিইনফোর্সমেন্ট স্থাপন (Placing of Reinforcement)
- রিটেনিং ওয়াল ঢালাই (Casting of Retaining Work)
- কিউরিং (Curing)
- ফর্মওয়ার্ক অপসারণ (Removal of Formwork)
- ভিত্তির পার্শ্বভরাটকরণ (Back Filling)
একটি আরসিসি বিমের কনস্ট্রকাশন অপারেশনগুলো-
- ফর্মওয়ার্ক (Formwork)
- রিইনফোর্সমেন্ট স্থাপন (Planning of Reinforcement)
- কংক্রিট ঢালাই (Casting)
- কিউরিং (Curing)
- ফর্মওয়ার্ক অপসারণ (Removal of Formwork)
প্রকাশকাল: বন্ধন, ৬৩তম সংখ্যা, জুলাই ২০১৫